1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চলনবিলে ১৫টি বক পেল নতুন জীবন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

চলনবিলে দুর্গম এলাকায় অভিযান চালিয়ে শিকারির কাছ থেকে ১৫টি বকপাখি উদ্ধার করে অবমুক্ত করেছে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। সোমবার কাঁকডাকা ভোরে কাঁদা-পানি মাড়িয়ে চলনবিলের সামারকোল এলাকা থেকে এই পাখি উদ্ধার করা হয়।

এ সময় আর কোন দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে সোহেল নামের এক কিশোর পাখি শিকারিকে তার অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। ধ্বংস করা হয় পাখি শিকারের বিশেষ ফাঁদ ৩টি কিল্লা ঘর।পরে পাখিগুলো শামারকোল বাজার ও চামারী ইউনিয়ন পরিষদ চত্বরে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী শারফুল ইসলাম খোকন, আব্দুর রশিদ, জুবায়ের হক, আবু কাহার, হাবিব প্রমাণিক, রিপন হোসেন প্রমুখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, চলনবিলে প্রতি বছরের ন্যায় বর্ষার শেষ ভাগে ও শীতের শুরুতে পাখি শিকারির দৌরাত্ম বেড়েছে। আর এক ঝাঁক তরুণ চলনবিলে পাখি ও প্রকৃতি বঁচাতে ছুটে চলেছে। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিংড়ার চামারী ইউনিয়নের সামারকোল বিলে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে ও কাঁদা-পানি মাড়িয়ে অভিযান চালিয়ে ৩টি কিল্লা ঘর থেকে ১৫টি বকপাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। পরে পাখি শিকার বন্ধে এলাকাবাসীর মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu