1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সালমান শাহ’কে নিয়ে নতুন তথ্য দিলেন আহমেদ শরীফ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১১১ সময় দর্শন

ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেতা আহমেদ শরীফ। বাংলা চলচ্চিত্রে নায়ক হিসেবে যাত্রা শুরু করলেও খল অভিনেতা হিসেবেই সফলতা পান

আহমেদ শরীফ। ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠার সময়ে প্রথম সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। এরপর আরও দুই মেয়াদে সাধারণ

সম্পাদক এবং চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন গুণী এই অভিনেতা।

কিন্তু গুণী এই অভিনেতা অনেক দিন ধরেই তিনি সিনেমা পাড়া থেকে দূরে রয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। আমেরিকা থেকে দেশে ফিরেই গণমাধ্যমের সঙ্গে  আলাপে তিনি বলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির স্বপ্নদ্রষ্টা আমি। মনে হয়েছিলো, আমাদের (শিল্পীদের) কথা বলার জায়গা থাকা উচিত। আমাদের ভালো-মন্দ বলার জন্য একটি প্ল্যাটফর্মের দরকার ছিলো। সেজন্যই রাজ্জাক সাহেব, এটিএম শামসুজ্জামান, খলিল ভাইসহ অনেকের সঙ্গে আলাপ করে তাদের সহযোগিতায় এই সংগঠন (শিল্পী সমিতি) দাঁড় করিয়েছিলাম। আমরা দায়িত্বে থাকাকালে খুব ভালোভাবে কাজ করেছি।

তিনি  বলেন, এত বছর সমিতি চালিয়েছি কখনও তো সমিতি নিয়ে সমালোচনা হয়নি। আমাদের ঘটনা আমাদের মধ্যে থাকতো, বাইরের মানুষকে জানতেই দিতাম না।

সভাপতি থাকাকালীন সময়ের একটি ঘটনার উদাহরণ টেনে আহমেদ শরীফ জানান, তখনকার দিনে সালমান শাহ’র মতো তুখোড় নায়ককে এক মাসের জন্য ব্যানড করে দিয়েছিলাম। কারণ সে সেটে সময়মতো আসত না, প্রডিউসারদের কষ্ট দিতো, শুটিংয়ে সমস্যা হতো, খরচ বেশি হতো। আবার ১৫ দিন পরে তাকে কাজ করার অনুমতিও দিয়েছি। সমিতিটা একদম গুছিয়ে চালাতাম।

শিল্পী সমিতির নেতাদের উদ্দেশে এই অভিনেতা বলেন, আমার অনুরোধ থাকবে, সংগঠনটির সঙ্গে যারা জড়িত, যারা এখন চালাচ্ছেন- আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে সমিতি লজ্জিত হয়। সমিতিকে আমাদের মাথার মণি করে রাখা উচিত।

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রে নায়ক হিসেবে যাত্রা শুরু করলেও খল অভিনেতা হিসেবেই সফলতা পান আহমেদ শরীফ। দীর্ঘ প্রায় ৫০ বছরের ক্যারিয়ারে আট শতাধিক সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu