1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বোরিং ড্রেজার ভেঙে গুঁড়িয়ে দিলেন শরণখোলার ইউএনও

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১২০ সময় দর্শন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় পরিবেশ বিধ্বংসী একটি বোরিং ড্রেজার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার ধানসাগর ইউনিয়নের হোগলপাতি গ্রামের সরকারি খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছিল নিষিদ্ধ ওই ড্রেজার দিয়ে।

রোববার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকী দুপুরে ঘটনাস্থলে গিয়ে ড্রেজারটি জব্দ করে ধ্বংস করে দেন। এতে আশপাশের বেশ কয়েকটি বসত ও বাগানবাড়ি হুমকির মুখে পড়েছিলো।

স্থানীয়রা জানায়, ড্রেজার মালিক সুমন শরীফ হোগলপাতি গ্রামের লিটন পঞ্চায়েতের বাড়ি ভরাটের জন্য সরকারি খালে ড্রেজার স্থাপন করে বালু উত্তোলন করেন। তিন-চারদিন ধরে ভূগর্ভস্থ বালু উত্তোলনের ফলে খালের দুই পাড়ের কয়েকটি বসত ও বাগান বাড়ি ঝুঁকির মধ্যে পড়ে।

ড্রেজারের প্রচণ্ড শব্দ আর কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীরা শরণখোলা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ড্রেজারটি জব্দ করে ধ্বংস করে দেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, শক্তিশালী শ্যালো মেশিন দিয়ে তৈরি এই বোরিং ড্রেজার পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এই ড্রেজার দিয়ে কম্পন সৃষ্টি করে মাটির গভীরে পাইপ ঢুকিয়ে সেখান থেকে বালু তোলা হয়। কম্পনের মাধ্যমে বালু তোলার ফলে মাটির তলদেশ ফাঁকা হয়ে যায়। ধীরে ধীরে আশপাশ দেবে যেতে থাকে।

তিনি বলেন, একারণে স্থানীয় ভাষায় এই বোরিং ড্রেজারকে আত্মঘাতী ড্রেজার বলা হয়। নিষিদ্ধ এই ড্রেজার দিয়ে সরকারি খাল থেকে বালু উত্তোলন করায় সেটি জব্দ করে ধ্বংস করা হয়েছে। তবে ড্রেজার মালিককে পাওয়া যায়নি। বোরিং ড্রেজার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu