1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপির দ্বিতীয় দফা সংলাপে যা জানা গেলো

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ইস্যুতে দ্বিতীয় দফা সংলাপ শুরু করেছে বিএনপি। এতে তত্ত্বাবধায়ক সরকার সহ নতুন নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছে সংলাপে অংশ নেয়া দলগুলো।

রোববার (২ অক্টোবর) দুপুর আড়াইটায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তাদের ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এ সংলাপ শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সংলাপে বিএনপির পক্ষে নেতৃত্বে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইবরাহিমের নেতৃত্বে অংশ নিয়েছেন পার্টির নেতারা।

জানা গেছে সংলাপে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহীত হয়েছে। তন্মধ্যে রয়েছে,
-নির্দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করা।
-নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন।
-লাখ লাখ নেতাকর্মীদের মুক্তিসহ চেয়ারপার্সনের মুক্তি।
-যুগপৎ আন্দোলন বেগবান করা।

এ বিষয়ে কল্যাণ পার্টির নেতা সৈয়দ ইবরাহিম বলেন, প্রথম পর্যায়ের সংলাপে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো সমন্বয় করে যুগপৎ আন্দোলনের রূপরেখা এগিয়ে নেওয়ার এজেন্ডা বাস্তবায়নে এ সংলাপের আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu