1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শামিমার তাণ্ডবে ৯ উইকেটের জয় বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১২৯ সময় দর্শন

এমন শুরুইতো চেয়েছিল বাংলাদেশ। নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা। শামিমা সুলতানার ঝড়ো ব্যাটিংয়ে পাত্তাই পায়নি নরুমেল চাইওয়াইর দল

টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ের আমন্ত্রণ জানায় থাইল্যান্ড।তবে তাদের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ৬ ওভারে দুই উইকেট হারিয়ে ১৬ রান তোলে নরুমেল চাইওয়াইর দল। ১৯ ওভার ৪ বলে অলআউট হয়ে যাওয়ার আগে তাদের সংগ্রহ ৮২। থাইল্যান্ডের পক্ষে ফনিতা মায়া সর্বোচ্চ ২৬ রান করেন। নথকান চনথামের ২০ ও রোজেনান কানোহ করেন ১১ রান।

নাহিদা, শানজিদা ও শোহেলী দুইটি করে উইকেট শিকার করেন। সালমা খাতুন নেন একটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু বাংলাদেশের। শামিমা সুলতানার ঝড়ো ব্যাটিংয়ে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আউট হওয়ার আগে করেছেন ৩০ বলে ৪৯ রান। এরপর দলকে জয়ের বন্দরে নিয়ে যান আরেক ওপেনার ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। ছয় মেরে দলকে লক্ষ্যে পৌঁছে দেন নিগার সুলতানা।  ১ উইকেট হারিয়ে ৮ ওভার ২ বল হাতে রেখেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানার দল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu