1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মেট্রোরেল ভ্রমণে দুধের শিশুকেও ভাড়া দিতে হবে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৩৮ সময় দর্শন

সাধারণত ৩-১২ বছর বয়সী শিশুরা অর্ধেক ভাড়ায় ট্রেনে চলাচল করতে পারে এবং ৩ বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হয় না। কিন্তু আগামী ডিসেম্বর থেকে চালু হওয়া মেট্রোলে সব বয়সী শিশুকে ভাড়া দিতে হবে। অথচ পাশের দেশ ভারতের দিল্লি ও কলকাতার মেট্রোরেলে শিশুর জন্য ভাড়ায় ছাড় রয়েছে।

দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণাধীন মেট্রোরেলের (এমআরটি-৬) দিয়াবাড়ী-আগারগাঁও অংশ আগামী ১৬ ডিসেম্বর চালু হবে বলে জানানো হয়েছে।

মেট্রোরেলের ভাড়ার তালিকা তৈরি করা হয় গত ৮ সেপ্টেম্বর। তালিকা অনুযায়ী, মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ী) থেকে আগারগাঁওয়ের ভাড়া ৬০ টাকা। কমলাপুর পর্যন্ত ভাড়া ১০০ টাকা। স্মার্ট কার্ডে ভাড়া পরিশোধ করলে ১০ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা। বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রতিটি সিঙ্গেল ট্রিপে ভাড়ায় ছাড় দিতে মেট্রোরেল কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) সুপারিশ করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ভাড়া নির্ধারণ কমিটি। তবে রেয়াত বা ছাড় দেওয়া হবে কি না- তা নির্ধারণ করবে ডিএমটিসিএল।

ঢাকার মেট্রোরেলের ভাড়া নির্ধারণ কমিটির সভাপতি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার। মেট্রোরেলে শিশুদেরও পুরো ভাড়া দিতে হবে কি না- এমন প্রশ্নে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভাড়া নির্ধারণের সময় এ বিষয়টি আসেনি। আসলে শিশুদের কথা বিবেচনা করা হয়নি। ’

মেট্রোরেল আইন ভাড়া নির্ধারণে ডিটিসিএ’র নির্বাহী পরিচালকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি রয়েছে। কমিটির এক সদস্য গণমাধ্যমকে জানান, শিশুদের বিষয়টি উল্লেখ না থাকায় কোলের সন্তানের জন্যও পুরো ভাড়া লাগবে মেট্রোরেলে। স্টেশনের পরিদর্শকরা হয়তো কোলের শিশুর বিষয়ে কঠোর হবেন না। কিন্তু হাঁটতে পারে- এমন শিশুর ভাড়া লাগবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu