রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যমটি নিজেদের প্রতিবেদনে জানায়, রুশ প্রেসিডেন্ট পুতিন ক্ষমতা ছাড়লেই আলোচনার টেবিলে ফিরবেন জেলেনস্কি। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন এই ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
টেলিগ্রামের ওই পোস্টে জেলেনস্কি দাবি করে বলেন, ‘সর্বদা রাশিয়াকে সমান, সৎ, মর্যাদাপূর্ণ ও ন্যায্য শর্তে সহাবস্থানের প্রস্তাব দিয়েছি। আলোচনার ব্যর্থতার জন্য তারা দায়ী। এটি স্পষ্ট হয়েছে যে রাশিয়ার এই প্রেসিডেন্টের পক্ষে আলোচনা অসম্ভব। আমরা তাদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে রাশিয়ার অন্য প্রেসিডেন্টের সঙ্গে। ’
ইউক্রেনীয় ভাষায় ওই পোস্ট লেখা হয় বলে জানিয়েছে আরটি।
এ দিকে শুক্রবার ন্যাটোতে যোগ দেয়ার আবেদন জমা দিয়েছে বলে স্বীকার করেছে জেলেনস্কি। আরেক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে, ন্যাটোতে যুক্ত হওয়ার আমাদের পথ সম্পূর্ণ করেছি। আমরা ইতোমধ্যেই মিত্র মানদণ্ডের আন্তঃকার্যযোগ্যতা প্রমাণ করেছি… আমরা একে অপরকে বিশ্বাস করি, আমরা একে অপরকে সাহায্য করি এবং একে অপরকে রক্ষা করি। ’
রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগে ইউক্রেন কখনো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যুক্ত হবে না—এমন আইনত বাধ্যতামূলক নিশ্চয়তার দাবি জানিয়ে আসছিল মস্কো। রাশিয়ার আশঙ্কা, প্রতিবেশী ইউক্রেন ন্যাটোয় যোগ দিলে ক্রেমলিন চরম নিরাপত্তা হুমকিতে পড়বে।