1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রের প্রধানকে আটক করল রাশিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

ইউক্রেনে রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধানকে আটক করেছে রাশিয়া। ওই পারমাণবিক কেন্দ্র পরিচালনাকারী ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থা এনারগোটম এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি জানিয়েছে, শনিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে এনারগোটম থেকে আটকের বিষয়টি জানানো হয়।

জাপোরিজ্জিয়াকে নিজেদের ভূখণ্ডে সংযুক্তির পুতিনের ঘোষণার মধ্যেই এমনটা হলো।

ওই বিবৃতিতে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এনেরহোদার শহরে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র থেকে ফেরার পথে এর ইহোর মুরাশোভকে আটক করা হয়। তাকে তার গাড়ি থেকে বের করা হয় এবং চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

এনারগোটমের প্রধান কোটিন বলেন, ‘জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বে ছিলেন মুরাশোভ। তাকে আটক করা ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অপারেশনের নিরাপত্তাকে বিপন্ন করে। ’

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সাত মাসে পড়েছে। এ সময়ে জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রটি আক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পারমাণবিক বিপর্যয়ের শঙ্কার মধ্যেও সেখানে গোলাগুলি চলছে। এ জন্য একে অপরকে দোষারোপ করে আসছে কিয়েভ ও ক্রেমলিন।  জাপোরিজ্জিয়া বিদ্যুৎ কেন্দ্র দখলে নিলেও সেটি এখনও পরিচালনা করছে ইউক্রেনের লোকেরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu