1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মা হওয়ার জন্য বাবা জরুরি নয়: জ্যোতি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ সময় দর্শন

চিত্রনায়িকা শবনম বুবলী তার বেবিবাম্পের ছবি প্রকাশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জনে নানা কথা বলছেন। সন্তানের বাবা কে- এমন প্রশ্নও

তুলছেন কেউ কেউ। অবশেষে কয়েক দিনের নাটকীয়তার অবসান হলো—সন্তানকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বললেন শাকিব খান ও শবনম বুবলী।  শাকিব খান

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে সংবাদ মাধ্যমকে বলেন, ‘শেহজাদ খান বীর, আমার ও বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র।

এদিকে আরেক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বললেন, ‘মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়। ‘

বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জ্যোতি। লেখার শুরুতে এই অভিনেত্রী বলেন- ‘মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হবার কথা ভাববো। ’

তবে মা হয়ে লুকিয়ে রাখাকে নোংরামি বলে মন্তব্য করেছেন জ্যোতি। তার ভাষায়- ‘মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছে তাই রকমের ছোট করা। জানি না এরা কী ধরনের পার্সোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসে না!’

‘আর লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না, এরা মানুষ হিসেবে গোনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কী দরকার!’- বলেন জ্যোতি।

ফেসবুক স্ট্যাটাসে সিঙ্গেল মাদার হওয়ার ইচ্ছে পোষণ করেছেন জ্যোতি। তাহলে কবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন? প্রশ্নটির জবাবে তিনি বলেন, বাচ্চাকে সময় দেওয়া আর একা লালন পালনের ক্ষমতা হলেই নিয়ে নেবো। এরমধ্যে আপনারা জামাই খুঁজতে থাকুন।

উল্লেখ্য, জ্যোতি যে প্রসঙ্গে আওয়াজ তুলেছেন, একই ধাঁচের ঘটনা অতীতে আরও দেখা গেছে। খোদ শাকিব খানের ক্ষেত্রেই ঘটেছে। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তিনি বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তখন দুজনেই সে খবর গোপন রাখেন। এমনকি ২০১৬ সালে যখন তাদের সন্তান আব্রাম খান জয় জন্ম নেয়, তখনও তারা বিষয়টি সামনে আনেননি। পরে ২০১৭ সালে এক টেলিভিশন লাইভে সন্তানসহ হাজির হন অপু। ওই ঘটনায় গোটা দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। অনেকে বলাবলি করছেন, সেই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বুবলীর মাধ্যমে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu