1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ২৯ টি পূজা মন্ডপের নিরাপত্তায় ১৭০ জন আনসার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ সময় দর্শন
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ২৯ টি পূজা মন্ডপের নিরাপত্তায় ১৭০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় গলাচিপা কোর্ট প্রাঙ্গণে এ বিষয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
পরে বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তার দ্বায়িত্ব পালনে তাদের পাঠানো হয়। আনসার সদস্যরা মণ্ডপগুলোতে ২৪ ঘণ্টাই নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। এছাড়া প্রত্যেকটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। প্যারেডে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা।
এছাড়াও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত জনাব আতিকুল ইসলাম এবং গলাচিপা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, গলাচিপা থানার সেকেন্ড অফিসার এস আই মহসিন হাওলাদার সহ থানার অফিসার বৃন্দ। এসময় উপস্থিত আনসার সদস্যদের কে ব্রিফিং প্যারেডে আসন্ন দূর্গা পূজার ডিউটিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu