1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন : আহমেদ শরীফ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ সময় দর্শন

ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেতা আহমেদ শরীফ। অনেক দিন ধরেই তিনি সিনেমা পাড়া থেকে দূরে রয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে

পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।

আমেরিকা থেকে দেশে ফিরেই গণমাধ্যমের সঙ্গে  আলাপে তিনি বলেছেন, মানুষের জীবনের সবচেয়ে মধুর ও সুন্দর সময় ছোটবেলা। যে ছোটবেলায় কোন পাপ নেই, অন্যায় নেই, ভালো-মন্দের বালাই নেই; সেই ছোটবেলা আর ফিরে আসবে না আমার। আমার মতে, ছোটবেলা মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়।

তিনি জানান, যখন সিনেমার জগতে ছিলাম, তখন সকাল ৮টা বা ৯টায় এফডিসিতে যাওয়ার উদ্দেশে বের হতাম। বাসায় ফিরতে রাত ১টা বা দেড়টা বেজে যেত। কখন সূর্য উঠতো, কখন ডুবতো কিছুই বুঝতাম না; কাজের মধ্যে ডুবে থাকতাম। খুবই ব্যস্ততায় সময় কাটতো। বিদেশে গিয়ে সেই ব্যস্ততা থেমে গেছে। প্রথমদিকে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছে, এখনও খানিকটা হয়। আমেরিকায় আমার একেবারেই কোনো কাজ নেই। সময় কাটাতে নিয়মিত পত্রিকা পড়ি, টিভি দেখি আর বই পড়ি।

আহমেদ শরীফ বলেন, যে কথাটি বলতে আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে তা হলো, আমি যখন সময় কাটানোর কষ্ট অনুভব করছিলাম, সে সময় আল্লাহ আমাকে একটি পথ দেখিয়েছেন। আমি কোরআন শরীফ পড়া শুরু করেছি। আমার মনে হলো, এখন তো অনেক সময় আছে, একটু বাংলা কোরআন শরীফ পড়িতো, দেখি কি বলেছেন আল্লাহতায়ালা। আমি এতটাই মুগ্ধ হয়েছি যে, একদিনেই ১০ পারা পড়া শেষ করেছি। সেটি আমার প্রচণ্ড ভালো লাগতে শুরু করলো এবং অনেক কিছুই শিখতে পারলাম। ’

অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি ধর্মভীরু নই, ধর্ম পরায়ণ। সবাইকে অনুরোধ করবো, আপনারা অবশ্যই কোরআন শরীফ পড়ুন। নিজের আত্মার শান্তি পাবেন, অনেককিছু জানবেন। ’

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রে নায়ক হিসেবে যাত্রা শুরু করলেও খল অভিনেতা হিসেবেই সফলতা পান আহমেদ শরীফ। দীর্ঘ প্রায় ৫০ বছরের ক্যারিয়ারে আট শতাধিক সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu