1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবাইকে টপকে প্রথম আফিফ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

টি-২০ ক্রিকেটে দুর্দান্ত এক সময় পার করছেন তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক তিনি। সবশেষ আরব আমিরাতের

মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলেছেন ক্যারিয়ারসেরা ৭৭ রানের ইনিংস। আর তাতে আইসিসি র‌্যাঙ্কিংয়েও দিয়েছেন লম্বা লাফ।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-২০-তে ৭৭ রানে ৫ উইকেট হারানো দলকে একাই টেনে নিয়েছেন আফিফ। দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিয়েছেন। আর তাতে শেষ পর্যন্ত ৭ রানে জয় পায় বাংলাদেশ। ম্যাচে ১৪০ স্ট্রাইক রেটে ৭৭ রানের ইনিংস খেলেন আফিফ। ম্যাচসেরার পুরস্কারও ওঠেছে তার হাতেই। দ্বিতীয় ম্যাচেও দারুণ শুরু পেয়েছিলেন। তবে মিড অঞ্চল থেকে দুর্দান্ত এক ক্যাচ নিলে ১০ বল থেকে ১৮ রান নিয়েই থামতে হয় আফিফকে। তবে তার সুবাধে র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন আইসিসির কাছ থেকে।

আরব আমিরাতের বিপক্ষে দুই ইনিংসের সুবাদে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আর তাতে ৪০তম স্থানে চলে এসেছেন আফিফ। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এই মুহূর্তে যা সর্বোচ্চ।

এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সেরা অবস্থানে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। অবস্থান ছিল ৩৮। তবে সাম্প্রতিক সময়ে দলে সুযোগ না পাওয়ায় ৪ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪২তম স্থানে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে অন্য কোনো ক্রিকেটারই র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলতে পারেননি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu