1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বালু কেনার কথা বলে বাড়িতে ঢুকে খুন করা হয় বৃদ্ধ দম্পতিকে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ সময় দর্শন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃদ্ধ দম্পতিকে হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  তারা বালু কেনার কথা বলে ওই দম্পতির বাড়িতে ঢুকে তাদের হত্যা করে। পরে টাকা ও

মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। ঘটনার পাঁচ দিনের মধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গার আসাননগর গ্রামের বজলুর রহমানের ছেলে শাহাবুল হক (২৪), পিন্টু রহমানের ছেলে রাজীব হোসেন (২৫), মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ আলী (২৩) ও তাজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন (২১)।

পুলিশ সুপার বলেন, ‘আলমডাঙ্গায় চাঞ্চল্যকর বৃদ্ধ দম্পতি হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মোবাইলফোন, নগদ টাকা ও রক্তমাখা পোশাক। ’

আব্দুল্লাহ আল-মামুন জানান, শাহাবুল নিহত নজির উদ্দিনের ট্রলি চালক ছিলেন। ডাকাতির উদ্দেশে ঘটনার দিন রাত পৌনে ৯টার দিকে শাহাবুলসহ গ্রেপ্তার চার আসামি বালি কেনার কথা বলে নজির উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। প্রথমে গৃহকর্তা নজির উদ্দিনকে এবং পরে তার স্ত্রী ফরিদা খাতুনকে শ্বাসরোধ ও ছুরি মেরে হত্যা করেন তারা।

পুলিশ সুপার বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত নজির উদ্দিনের চুরি যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে আসামি শাকিলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের আটক ও মামলার আলামত জব্দ করা হয়েছে। ’

গত ২৩ সেপ্টেম্বর রাতে আলমডাঙ্গা পুরাতন বাজারপাড়া এলাকার ব্যবসায়ী নজিরউদ্দিন ও তার স্ত্রী ফরিদা খাতুনকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই রাতে বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই ছিলেন। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ২৫ সেপ্টেম্বর নিহতদের মেয়ে ডালিয়ারা পারভীন শিলা অজ্ঞাতপরিচয় আসামিদের নামে থানায় হত্যা মামলা করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu