1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪,৬০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার -১

পটুয়াখালী প্রতিনিধি।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ সময় দর্শন

https://www.youtube.com/watch?v=fXwr4IJFh1k

পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আজ সকাল আনুমানিক ৭:৩০মি. এর সময় পটুয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের হেতালীয়া বাধঘাট সেতারা ক্লিনিক সড়কের ( অবঃ) দারোগা আব্দুল মান্নান মিয়ার বাসার সামনের সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন।

এ সময় অভিযানে মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া নিবাসী মোঃ আশ্রাফ আলী নেগাবানকে ৪,৬০০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেন অভিযানিক দল। আমাদের পটুয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে ।

এ সময় ঐ ইয়াবা ট্যাবলেট নিতে আসা অপর আসামী পটুয়াখালীর বিক্ষাত মাদক ব্যবসায়ী এবং একাধিক মাদক মামলার আসামী মোঃ শাহ আলম মাতুব্বর এর ছেলে সোহেল একটি ইয়ামাহা R-15V3 ( ঢাকা মেট্র ল -৪০-৭৫২৬) গারিটি নিয়ে ইয়াবা ডেলিভারি নেয়ার জন্য অপেক্ষা করতে থাকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের বিষয়টি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে জেতে সক্ষম হয় মাদক ব্যবসায়ী সোহেল।

পরে গাড়িটিও জব্দ করে নিয়ে যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা, পরে আশ্রাফ ও সোহেলকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বরিশাল ( অতিরিক্ত দায়িত্বে ( পটুয়াখালী জেলা) মোঃ এনায়েত হোসেন। এ সময় এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য ছিলো লঞ্চে করে ইয়াবার একটি বড় চালান পটুয়াখালীতে আসছে, এমন তথ্যের ভিত্তিতে খুব ভোরে প্রথমে লঞ্চ ঘাট অভিযানে যায় তারা, সেখান থেকে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয় ধ্রত আসামী আশ্রাফ, পরে তার পিছু নিতে গিয়ে সেতারা ক্লিনিক সড়কে তাকে উল্লেখিত ইয়াবাসহ আটক করা হয়, আটককৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৩,৮০,০০০/ টাকা। তিনি আরও বলেন এ ঘটনায় তিনি বাদী হয়ে দুজনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন, এবং মাদককে নির্মূল করার লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu