1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দুর্গাপূজা ও ঈদ-ই মিলাদুন্নবীর ছুটিতে ৯ দিন বন্ধ থাকছে বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানি

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৫ সময় দর্শন
দুর্গাপূজা ও ঈদ-ই মিলাদুন্নবী এবং সাপ্তাহিক ছুটিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকছে। এসময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) খোলা থাকায় পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বুড়িমারী শুল্ক স্টেশন ও স্থলবন্দর এবং ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১০ অক্টোবর বুড়িমারী স্থল বন্দরের আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়ী কার্যক্রম চালু করা হবে বলেও জানান তিনি। জানা গেছে, হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ থেকে ৬ অক্টোবর ছয়দিন ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রাখবে সে দেশের ব্যবসায়ীরা। শুক্রবার ও শনিবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি হলেও শুল্ক স্টেশন ও স্থলবন্দর শনিবার খোলা থাকে।
রোববার (৯ অক্টোবর) ঈদ-ই মিলাদুন্নবী। তাই বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা ৮ ও ৯ অক্টোবর ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এসব কারণে বুড়িমারী শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে মোট ৯ দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। দুর্গাপূজা উপলক্ষে ভারতের চ্যাংরাবান্ধা এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক উল্লিখিত ছয়দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধের একটি চিঠি এরই মধ্যে উভয় দেশের স্থল শুল্ক স্টেশন কাস্টমস কর্মকর্তা, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে।
অপরদিকে, ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুইদিন বন্ধের চিঠি উভয় দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, দুর্গাপূজা ও ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দরের আমদানি-রপ্তানি এবং ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী অভিবাসন চৌকি হয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে। বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমসের ডেপুটি কমিশনার (ডিসি) বিল্লাল হোসেন সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, এ বিষয়ে একটি চিঠি পেয়েছি। জিন্নাতুল ইসলাম

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu