1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ২২

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ সময় দর্শন

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে নতুন ২২ জনের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ১৪ দশমিক ৭৬

শতাংশ

চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

আজ বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর আট ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল চট্টগ্রামের ১৪৯ জনের নমুনা পরীক্ষায় ২২ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ১৩ ও উপজেলার ৯ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৮ হাজার ৯২৯ জন। এর মধ্যে শহরের ৯৪ হাজার ও গ্রামের ৩৪ হাজার ৯২৯ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৫ জন, মিরসরাইয়ে ২ জন এবং আনোয়ারা ও রাউজানে একজন করে রয়েছেন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জনই রয়েছে। এতে শহরের ৭৩৭ ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৩৩ জনের নমুনার মধ্যে শহরের ৪ জন আক্রান্ত শনাক্ত হন। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৯ জনের নমুনা পরীক্ষায় শহরের ৪ ও গ্রামের ২ জন জীবাণুবাহক পাওয়া যায়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে শহর ও গ্রামের ২টি নমুনা পরীক্ষা করা হলে দু’টোরই পজিটিভ রেজাল্ট আসে। এপিক হেলথ কেয়ারে ১৯টি নমুনায় শহরের ৩টিতে সংক্রমণ ধরা পড়ে। মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৫ জনের নমুনায় শহরের একজনের দেহে জীবাণুর অস্তিত্ব মিলে।

এ ছাড়া, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৩ ও  এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষা করা হলে সবগুলারই রেজাল্ট নেগেটিভ আসে।

নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৩০ জনের এন্টিজেন টেস্ট করা হয়। এতে গ্রামের ৬ জন সংক্রমিত বলে জানানো হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu