1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইয়ানে ফ্লোরিডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ লাখ পরিবার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

হারিকেন ‘ইয়ান’ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ঘূর্ণিঝড়টি ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে আঘাত হানে। তীব্র বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি

এবং সমুদ্রের বিধ্বংসী ঢেউয়ে সড়ক ও ভবনে পানি উঠে গেছে। ১০ লাখের বেশি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

ইউএস বর্ডার পেট্রোল এর তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে ২০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ইয়ান সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর অন্যতম। উপকূলে আঘাত হানার সময় চার মাত্রার হারিকেন ইয়ানের বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৪১ কিলোমিটার (১৫০ মাইল) ছিল। ঝড়ের তীব্রতার দিক থেকে পাঁচ মাত্রার হারিকেনের চেয়ে ইয়ানের গতিবেগ সামান্য কম। সবচেয়ে মারাত্মক পাঁচ মাত্রার হারিকেনের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ধরা হয় ১৫৭ মাইল।

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, হারিকেন ইয়ানের আঘাতে নৌকাডুবিতে ২০ জন নিখোঁজ রয়েছেন। ইউএস বর্ডার পেট্রোল এবং কোস্ট গার্ড নিখোঁজ অভিবাসীদের সন্ধান করছে।

ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ২ হাজার ১৪০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লোরিডার প্রায় ১০ লাখের বেশি পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডার মার্কো দ্বীপের পুলিশ জানিয়েছে, ঝড়ের কারণে শহরের কিছু অংশে প্রায় ২.৫ ফুট পানিতে ডুবে গেছে।

ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সম্পর্কে মার্ক প্রিচেট নামের এক ব্যক্তি এএফপিকে বলেন, বাতাসের গতি এতই বেশি যে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। ব্যাপক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ফোঁটা যখন শরীরে পড়ছে তখন মনে হচ্ছে শরীরে কেউ সুই ঢুকিয়ে দিচ্ছে। আমার রাস্তা পানিতে ডুবে গেছে। ঝড়ে গাছ উপড়ে পড়ছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস দিনের শুরুতে সতর্ক করে বলেছিলেন, এটি একটি বাজে, খুুব বাজে দিন হতে চলেছে। এ জন্য ঘূর্ণিঝড়ের ভয়াবহতার কথা বিবেচনা করে সবাইকে নিরাপদ আশ্রয় নেওয়া উচিত এবং সেখানে থাকা উচিত।

ঘূর্ণিঝড়টি ফ্লোরিডায় আঘাত হানার আগে কিউবায় আঘাত হানে। এতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এছাড়া দেশের পাওয়ার গ্রিড ভেঙে পড়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu