1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আসামে ব্রহ্মপুত্র নদীতে নৌকাডুবি, ২০ জন নিখোঁজ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

ভারতের আসাম রাজ্যের ধুবরিতে ব্রহ্মপুত্র নদীতে বহু স্কুল ছাত্র সহ প্রায় ৭৫ জনকে বহনকারী একটি যান্ত্রিক নৌকা ডুবে গেছে। নৌকাটিতে একজন জেলা কর্মকর্তাও ছিলেন। এ

ঘটনায় ওই জেলা কর্মকর্তাসহ অন্তত ২০ জনের নিখোঁজ হওয়ার খবর জানিয়েছে, বার্তা সংস্থা পিটিআই।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) কর্মীরা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে পরিচালনা করছেন।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্ঞানেন্দ্র দেব ত্রিপাঠীকে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘ধুবরি জেলার ব্রহ্মপুত্র নদে দেশীয় তৈরি একটি নৌকা ডুবে গেছে। তল্লাশি ও উদ্ধারকারী দল অভিযান শুরু করেছে। আরও বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন তিনি। ’

বৃহস্পতিবার আসামের ধুবরি জেলার ব্রহ্মপুত্রে, একটি নির্মাণাধীন সেতুর কাছে ভাঙন পরিদর্শনের একটি দল নিয়ে যাচ্ছিল ওই নৌকাটি। এর পরপরই নৌকা ডুবির ঘটনা ঘটে।

ধুবরির জেলা প্রশাসক এমপি আনবামুথান বলেন, ‘ধুবরি-ফুলবাড়ি সেতুর কাছে একটি ছোট চ্যানেল রয়েছে। দলটি একটি কাঠের নৌকায় চ্যানেল অতিক্রম করছিল। নৌকাটি কিছুতে আঘাত করলে উল্টে যায়। কেউ কেউ সাঁতার কেটে নিরাপদে যেতে সক্ষম হয়েছেন এবং অন্যদের উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে সার্কেল অফিসার সঞ্জু দাসও রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে এবং আমরা আশা করি খুব শীঘ্রই নিরাপদ এবং সুস্থ অবস্থায় তাদের পাওয়া যাবে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu