1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন জাকারবার্গ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। গত এক বছরে ২ হাজার কোটি ডলার হারিয়ে তিনি দেশটির শীর্ষ ১০

ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন।

সম্প্রতি ফোর্বস যুক্তরাষ্ট্রের ৪০০ শীর্ষ ধনীর একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় জাকারবার্গ বর্তমানে যুক্তরাষ্ট্রের ১১তম শীর্ষ ধনী।

ফোর্বসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের পর এই প্রথম জাকারবার্গ যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ ধনীর তালিকার বাইরে চলে গেলেন। মূলত গত এক বছরের ব্যবধানে জাকারবার্গ বিপুল পরিমাণ সম্পদ হারিয়েছেন। তার বর্তমান সম্পদমূল্য ৫ হাজার ৭৭০ কোটি মার্কিন ডলার। গত বছরের সেপ্টেম্বরে তাঁর সম্পদমূল্য ছিল ৭ হাজার ৬৮০ কোটি ডলার। এক বছরে দেশটিতে জাকারবার্গের মতো আর কারও সম্পদের পরিমাণ কমেনি।

শুধু যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন জাকারবার্গ। ২০২১ সালে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় তিনি পঞ্চম স্থানে ছিলেন। ২০২২ সালের তালিকায় তাঁর অবস্থান ১৫তে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, মার্ক জাকারবার্গ বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রথমবারের মতো জায়গা পান ২০০৮ সালে। সে সময় তার বয়স ছিল মাত্র ২৩ বছর। আর তিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন ঠিক তার চার বছর আগে।

এদিকে শীর্ষ ধনীর শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। তাঁর সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। জাকারবার্গের সম্পদ কমলেও আগের বছরের চেয়ে সম্পদ বেড়েছে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের। এছাড়া বিশ্বের শীর্ষ ধনীদের তালিকাও শীর্ষে রয়েছেন ইলন।

২০২১ সালের অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের করপোরেট নাম পরিবর্তন করে ‘মেটা’ করা হয়। মেটার অধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলো আগের মতোই থাকবে। জাকারবার্গ ২০০৪ সালে ‘ফেসবুক ইনকরপোরেশন’ প্রতিষ্ঠা করেন। আর ২০১২ সালে ছবি ও ভিডিও শেয়ার করার অ্যাপ ইনস্টাগ্রাম কিনে নেন তিনি। এরপর ২০১৪ সালে ভয়েস, বার্তা ও ছবি আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ কিনে নেন জাকারবার্গ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu