1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বুবলীর মা হওয়ার গুঞ্জনের দিনে একসঙ্গে শাকিব-অপু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ সময় দর্শন

ঢালিউডের শীর্ষ দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। মা-বাবার সূত্রে সেও পেয়েছে তারকাখ্যাতি। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আব্রামের

জন্মদিন। ছেলের জন্মদিনে বাবা-মা দুজনই বিশেষ শুভেচ্ছাবার্তা দিয়েছেন ফেসবুকে।

ছেলের জন্মদিন উপলক্ষে শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে জয়কে উদ্দেশ্য করে শাকিব লিখেছেন,  একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা শো অফ করে না, দেখিয়ে দেয়।

জয়কে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর অনেক ঘটনারই সূত্রপাত ঘটল দিনটিতে। দীর্ঘদিন ধরে শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনের পর শাকিব খানের সন্তানের মা হওয়ার গুঞ্জনের পালেও দিনটিতে নতুন করে হাওয়া দিলেন বুবলী। বেবি বাম্প স্পষ্ট ছবি পোস্ট করে লিখলেন,‘আমি আমার জীবনের সঙ্গে। ফিরে দেখা আমেরিকা। ’

বুবলীর ছবিসহ এমন স্ট্যাটাস যেনো বুমেরাং হয়ে উঠে শাকিব খানের জন্য। দিনভর চলে এ নিয়ে চর্চা। পরে বিষয়টি নিয়ে মুখ খুলেন বুবলী। বলেন, ‘কিছু ব্যাপার তো আছেই। আমি একজন মুসলিম, তো এটুকুই বলব, আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি।

দিনভর এ ঘটনা চললেও মঙ্গলবার রাতে ঘটনার মোড় ঘুরিয়ে দেন অপু বিশ্বাস। শাকিব খানের বাসায় জয়ের কেক কাটার আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেন নিজের ফেসবুক পেজে।  ক্যাপশনে লেখেন, সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন। যে ছবিতে জয়কে কেক খাইয়ে দিচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

সূত্রের খবর, শাকিবের বাসাতেই ঘরোয়া আয়োজন করে সন্তানের এবারের জন্মদিন পালন করেছেন তারা। এ সময় শাকিবের বাবা-মা সহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কথা বিবেচনা করে দুজনই খবরটি গোপন রাখেন। ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শিশু আব্রামকে কোলে নিয়ে হাজির হন অপু। তখনই তাদের বিয়ে ও সন্তান জন্মদানের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ঘটনার কিছুদিন পরই বিচ্ছেদের আবেদন করেন শাকিব। সেটা কার্যকর হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu