1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩০ সময় দর্শন

রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট যাত্রী। বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার

যমুনেশ্বরী নদীর বারাতি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি সকাল ১১টার দিকে ইকরচালী বাজার থেকে যাত্রী নিয়ে তারাগঞ্জের উদ্দেশে রওনা হয়।পথে যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপর পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শ্যামলী পরিবহন অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। এতে দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশার যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে সুরাইয়া আক্তার (১৩) এবং ঘণ্টা দুয়েক পর স্মৃতি আক্তার (২০) ও অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম (৪৪) মারা যান। নিহত সুরাইয়া আক্তার উপজেলার ইকরচালি সরকারপাড়া গ্রামের ভুট্টু মিয়ার মেয়ে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, ঘাতক বাসটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu