1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ সময় দর্শন

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মাদারীপুর শহরের ইউআই স্কুলের সামনে এ

ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত ব্যক্তি হলেন- শহরের হরিকুমারিয়া এলাকার মিজানুর রহমানের ছেলে চয়ন রহমান (১৭)। তিনি আসমত আলী খান পাবলিক স্কুলের মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন।

ভুক্তভোগী চয়ন রহমান জানান, সোমবার সকালে ভূগোল পরীক্ষায় অংশ নিতে ইউআই স্কুল কেন্দ্রে যায়। পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে স্কুলের সামনে থেকে হেঁটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি হাতুড়িপেটা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারে করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও শিক্ষার্থীরা।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার জানান, আহত চয়নের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকটি স্থানে হাতুড়ির ক্ষত চিহ্নও রয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা করার ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu