1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

৩০ বছরে ৫১ সন্তানের বাবা!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

বহু নিঃসন্তান মহিলাকে সন্তানসম্ভবা হতে সাহায্য করেছেন কাইলি গর্ডি। মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০ বছর বয়সী এই ব্যক্তি ৫১ সন্তানের বাবা এখন। আমেরিকা, ব্রিটেনসহ বহু দেশে

ছড়িয়ে রয়েছে তার সন্তানেরা। খবর আনন্দবাজার পত্রিকার।

আজ মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বহুল আলোচিত বীর্যদাতা কাইলি গর্ডি এই প্রথম জানালেন, দানের প্রক্রিয়ায় কোনও কোনও ক্ষেত্রে শারীরিক সম্পর্কেরও ভূমিকা থাকে। যাঁরা বীর্য চান, প্রস্তাব আসে তাঁদের কাছ থেকেই। তবে প্রস্তাব এলে কাইলি না করেন না। সে ক্ষেত্রে দু’জনই নিজেদের শারীরিক পরীক্ষা করিয়ে সেই রিপোর্ট দেখে স্বাভাবিক জনন প্রক্রিয়ায় অংশ নেন।

প্রতিবেদনে বলা হয়, বীর্য দান করে সন্তান উৎপাদনে ৪০ শতাংশ সাফল্যের রেকর্ড রয়েছে কাইলির। ব্রিটেনের নাগরিক কাইলি একটি পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন, যাঁরা তাঁর বীর্য ব্যবহার করে সন্তান ধারণ করেছেন, তাঁদের মধ্যে ১০ শতাংশ সন্তান ধারণ করেছেন শারীরিক সম্পর্কের মাধ্যমে।

এতে আরও বলা হয়, কাইলি প্রথম বীর্য দান করেছিলেন তাঁর বন্ধু এক সমকামি  দম্পতির জন্য। তারপর থেকে সন্তান চাওয়া সমকামি দম্পতিদের মাঝে মধ্যেই সাহায্য করতেন তিনি। এক বার এক মহিলা বীর্য চেয়ে যোগাযোগ করেন তাঁর সঙ্গে। তিনি সন্তানসম্ভবা হলে কাইলির মনে হয়, তিনি তো এভাবে অনেককেই সাহায্য করতে পারেন। বিষয়টি জানা-জানি হতেই পর পর প্রস্তাব আসতে থাকে তাঁর কাছে।

কাইলি জানিয়েছেন, এখন মাসে অন্তত চার-পাঁচ বার বীর্য দান করতে হয় তাঁকে। তবে পুরোটাই নির্ভর করে তাঁর কাছে আসা প্রস্তাবের উপর। ব্রিটেন তো বটেই, আমেরিকা-সহ অন্যান্য দেশের মহিলারাও তাঁর সঙ্গে যোগাযোগ করেন বলে জানিয়েছেন কাইলি। অনেক ক্ষেত্রে তাঁরে ক্যুরিয়ারের সাহায্য নিতে হয়। তবে যাঁরা স্বাভাবিক প্রক্রিয়ায় অংশ নিতে চান, তাঁদের সঙ্গে কথা বলে সাক্ষাতের কোনও জায়গা ঠিক করে নেন কাইলি। তবে এই পরিষেবা পুরোটাই তিনি দেন বিনামূল্যে।

কাইলি আরও জানিয়েছেন, অর্থের বিনিময়ে তিনি যেমন পরিষেবা দেন না। তেমনই তাঁর এই পরিষেবা কোনও সরকারি অনুমোদনও নেই। তবে এতে এক দিক থেকে তাঁর ভালই হয়েছে। অনুমোদিত বীর্যদাতাদের ১৬ বছর পর্যন্ত সন্তানের সঙ্গে যোগাযোগ করার অনুমতি দেয় না সরকার। তাঁর ক্ষেত্রে সেই নিষেধ নেই। ফলে ৫১ জন সন্তানের সঙ্গে ইচ্ছেমতো দেখা করতে পারেন তিনি। তাঁর সন্তানদের মায়েরাও তা পছন্দ করেন।

যতনদিন ইচ্ছুক মায়েরা তাঁর পরিষেবা নিতে চাইবেন, ততদিন তিনি পরিষেবা চালিয়ে যাবেন বলেও জানান কাইলি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu