1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হাফেজ তাকরীমকে সংবর্ধনা দিলো ধর্ম মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ সময় দর্শন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংবর্ধনা পেলো সৌদি আরবে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১৫ পারা হিফজ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমাদ তাকরীম।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় তাকে ২ লাখ টাকার চেক ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ড. ফরিদুল হক খান বলেন, আজ অত্যন্ত আনন্দের দিন।ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি বলে আল্লাহ এই সুযোগ দিয়েছেন। আমরা বিজয়ী জাতি। আমাদের জাতিকে বিশ্বের দরবারে উপস্থাপন করেছেন হাফেজ সালেহ আহমাদ তাকরীম।

 

ইসলাম ধর্মের প্রসারে জাতির পিতা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় দিনগুলোতে ছুটি, টঙ্গিতে ইজতেমার জায়গা দানসহ নানা উদ্যোগ নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা হজ ব্যবস্থাপনায় ডিজিটাইজেশন, মসজিদভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

এসময় ফরিদুল হক খান বলেন, আজকের এই অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, তিনি বিশ্ববিজয়ী তাকরীমের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের এ আয়োজনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকরীমের পিতা হাফেজ আব্দুর রহমান বলেন, আপনারা ইতোমধ্যে সব কিছু জেনে গেছেন। ধর্ম মন্ত্রণালয় থেকে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সে বিশ্বের দরবারে লাল-সবুজের পতাকা উড্ডয়ন করেছে৷ যারা তাকে এ পর্যন্ত যেতে সাহায্য করেছেন, সবার কাছে কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মুশফিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল আউয়াল হাওলাদার, বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন ও পিইচপি কোরআনের আলো অনুষ্ঠানের উপস্থাপন সূফী মিজান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu