1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হানিমুনে গিয়ে পালানো সেই নববধূ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ সময় দর্শন

কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে পালানো সেই নববধূকে গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া গ্রাম থেকে প্রেমিকসহ ওই নববধূকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখওয়াত হোসেন তপু। তিনি বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া নববধূকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে হানিমুনে যান বরগুনার মনিরুল ইসলাম (৩৫) নামে এক প্রবাসী। মঙ্গলবার রাত ১১টার দিকে স্ত্রী নুরে জান্নাত লুলি ও তার প্রেমিক নোমান লোকজন নিয়ে মনিরুল ইসলামকে মারধর করেন। এরপর প্রেমিকের সঙ্গে পালিয়ে যান লুলি। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামে নোমানের ভগ্নিপতি হাসান প্যাদার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

প্রেমিক নোমান (২৪) বরগুনার তালতলীর মৌপাড়া এলাকার এলাকার আলাল হাওলাদারের ছেলে।

পটুয়াখালীর মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, এ ঘটনায় মহিপুর থানায় স্বামী মনিরুল বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই নববধূ ও তার প্রেমিককে গ্রেপ্তারের পর আমাদের কাছে হস্তান্তর করে তালতলী থানা-পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu