1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিরাজগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ সময় দর্শন

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশুকে অপহরণ ও হত্যা মামলায় আমির চাঁন (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি আমির চাঁন শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের আগস্টে শাহজাদপুরের রায়পুর গ্রামের আকছেদ আলীর বাড়ির উঠানে আমির চাঁনসহ শিশু মুসা, সুমাইয়া, ইয়াসিন ও সালাম আলী ফুটবল খেলছিল। খেলা শেষে আমির চাঁন সালামকে কৌশলে তার বাড়িতে নিয়ে আটকে রাখে। এরপর শিশুটির পরিবারের কাছে পর্যায়ক্রমে দশ লাখ, তিন লাখ ও দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিভিন্ন জায়গায় চিরকুট ও চিঠি ফেলে রাখেন আমির।

এ দিকে শিশুটির মা-বাবাসহ পরিবারের লোকজন সালামের সন্ধান না পেয়ে ২০১৮ সালের ১১ আগস্টে শাহজাদপুর থানায় মামলা করেন। ওই দিন পুলিশ আমির চাঁনকে গ্রেপ্তার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির শিশু সালামকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আব্দুল লতিফ ও জাকিরুলের বাড়ির কুয়া থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আসামি আমির ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ১১ জনের সাক্ষীর সাক্ষ্য নেয়। সাক্ষ্য শেষে আজ আসামি আমির চাঁনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu