1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মৃত বিএনপি নেতা ও নিহত শাওন মামলার আসামি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩০ সময় দর্শন

মাস ছয়েক আগে মারা গেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু। কিন্তু মৃত্যুর পরেও মুন্সীগঞ্জের মুক্তারপুর পুরাতন ফেরিঘাটে গত বুধবারের সংঘর্ষের মামলায় তাকে আসামি করেছে পুলিশ। সংঘর্ষস্থলে না থাকলেও সাংবাদিক, জেলা ক্রীড়া সংগঠক, এমনকি ছাত্রলীগকর্মীকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে যুবদলকর্মী শহিদুল ইসলাম শাওন ভূঁইয়া নিহতের ঘটনায় মামলা হয়নি।ফেরিঘাট এলাকায় শ্রমিক লীগের কার্যালয় না থাকলেও অফিস ভাঙচুরের অভিযোগেও মামলা হয়েছে বিএনপি নেতাকর্মীদের নামে।

 

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিনহাজ-উল-ইসলাম বিএনপির বিক্ষোভ সমাবেশে আসা মিছিলের ব্যানার কেড়ে নিলে সংঘর্ষ শুরু হয়। বিএনপি কর্মীদের ছোড়া ইটপাটকেলে অতিরিক্ত এসপিসহ ৩৩ পুলিশ সদস্য জখম হন। সংঘর্ষে আহত যুবদলকর্মী শাওন ভূঁইয়া পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মস্তিস্কে গুলির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের সনদে বলা হয়েছে। তাকেও আসামি করা হয় বৃহস্পতিবার দায়ের করা পুলিশের মামলায়।

সংঘর্ষের ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মাঈনউদ্দিন এবং শ্রমিক লীগ নেতা আবদুল মালেক বাদী হয়ে ১ হাজার ৩৬৫ জনকে আসামি করে দুটি মামলা করেছেন। পুলিশের মামলায় মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আয়নাল হক স্বপন ১৪১ নম্বর আসামি।

তিনি বলেছেন, শহরের সবাই জানে- আমি রাজনীতি করি না। খেলাধুলা নিয়ে আমার দিন কাটে। ভুল করে আমাকে আসামি করেছে। বিষয়টি জানানোর পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝতে পেরেছেন।

শহরের পাঁচঘরিয়াকান্দি এলাকার হুমায়ুন কবীর দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি। তিনি জানান, দুর্ঘটনায় আঙুল ভেঙে যাওয়ায় ১৫ দিন ধরে তিনি বাড়িতে। কিন্তু দুই মামলাতেই তাকে আসামি করা হয়েছে।

সদর উপজেলার ভিটিহোগলাকান্দি গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে জামাল হোসেন মালয়েশিয়াপ্রবাসী। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। তিনি জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর তিনি মুক্তারপুরেই ছিলেন না। কিন্তু তাকেও আসামি করা হয়েছে।

পুলিশের মামলায় ৩১৩ জনের নামসহ অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়েছে। শ্রমিক লীগ নেতার মামলায় ৫২ জনের নামসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে যাঁদের নাম রয়েছে, তাদের অধিকাংশ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।

এজাহারে মৃত ব্যক্তি, ক্রীড়া সংগঠন, ছাত্রলীগকর্মীর নাম থাকার বিষয়ে ওসি মো. তারিকুজ্জামান  বলেন, সংঘর্ষের পর গ্রেপ্তার ২৪ জনের তথ্যে আসামি করা হয়েছে। তারাই মৃত, প্রবাসী ও ঘটনার সঙ্গে জড়িত নেই- এমন ব্যক্তিদের নাম বলেছে। তদন্ত চলছে। যাঁরা সংঘর্ষে জড়িত নয়, তাদের বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হবে আদালতে। আওয়ামী লীগের কাছ থেকে তালিকা নিয়ে আসামি করার অভিযোগ অস্বীকার করেছেন ওসি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu