1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আমিরাতকে হোয়াইটওয়াশের লক্ষ্যে রাতে মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

সিরিজের  দ্বিতীয় ও শেষ  টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সংযুক্ত  আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ কিকেট দল। জয়ের ধারা অব্যাহত রেখে

স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে খলবে বাংলাদেশ। ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

দুর্বল আমিরাতের বিপক্ষে রোববার প্রথম ম্যাচে বলতে গেলে বেগ পেয়েই জিততে হয়েছে বাংলাদেশকে।দলের পারফরমেন্স মোটেই আশানুরুপ ছিল না। তাই দ্বিতীয় ম্যাচে পারফরমেন্সের উন্নতি ঘটানোর লক্ষ্য টাইগারদের। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৮ রান তোলে বাংলাদেশ। বাজে শুরুর পরও লড়াকু পুঁজি পান টাইগাররা। আরব আমিরাত ইনিংসের শেষ পর্যন্ত আফজাল খান ক্রিজে থাকায়, কপালে চিন্তার ভাঁজ ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত ঘাম ঝরিয়ে জিততে হয়েছে াবাংলাদেশকে।

 

১৭ ওভার শেষে আমিরাতের স্কোর ছিল ৮ উইকেটে ১২৪ রান। তাতে সহজ জয় দেখছিল বাংলাদেশ। কিন্তু অষ্টম উইকেটে জুনায়েদ সিদ্দিকীকে নিয়ে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন সাত নম্বরে নামা আয়ান। জুটিতে ২৪ তুলে বাংলাদেশকে চিন্তায় ফেলে দেন তারা।

শেষ ওভারে ১১ রান দরকার পড়ে আরব আমিরাতের। কিন্তু শেষ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে আয়ান-জুনায়েদকে বিদায় দিয়ে স্বস্তির জয় পায় বাংলাদেশ। তবে আরব আমিরাতের জন্য  এই হার, জয়ের সমান। ইনিংসের ২ বল বাকি থাকতে ১৫১ রানে গুটিয়ে যায় আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ দল : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu