1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাস্তা মেরামত সরঞ্জাম পরিদর্শনে যুক্তরাষ্ট্র-কানাডা সফরে যাচ্ছেন এমপি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ সময় দর্শন

গত ১৫ সেপ্টেম্বর সড়ক ও জনপথ অধিদপ্তরের এক আদেশে বলা হয়, রাস্তা মেরামতের সরঞ্জাম পরিদর্শন করতে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে যাবেন সংরক্ষিত নারী আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য রওশন আরা মান্নান। তার ব্যক্তিগত সহকারী এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী তার সফরসঙ্গী হবেন ।

এসব সরঞ্জাম বাংলাদেশে পাঠানোর আগে তারা সেগুলো ওই দেশগুলোতে গিয়ে দেখে আসবেন।

তকে রওশন আরা মান্নানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হলেও এসব সরঞ্জামের বিষয়ে তার প্রযুক্তিগত জ্ঞান নেই।সংসদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিনি আর্টস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

 

তার সঙ্গে এ সফরে থাকবেন তার ব্যক্তিগত সচিব ইকবাল বিন মতিন। এ ছাড়া সফরে যাবেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যান্ত্রিক শাখা) রফিকুল ইসলাম।

এ বিষয়ে টিআইব নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গণমাধমকে বলেন, ‘বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে এমন চর্চার প্রাতিষ্ঠানিকীকরণের একটি স্পষ্ট উদাহরণ এটি। এখানে বিদেশ সফরকে ব্যক্তিগত সুবিধা হিসেবে বিবেচনা করা হয়। ’

একজন সংসদীয় স্থায়ী কমিটির সদস্যের এ ধরনের সরঞ্জাম ক্রয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। তিনি বলেন, তার মূল কাজ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরকে জবাবদিহি করা। প্রকৃতপক্ষে সংসদীয় কমিটির সভাপতির এ সফরে থাকা তার মূল দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক। ’

ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘এছাড়া, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রধান প্রকৌশলী পরিচালনা ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের সঙ্গে খুব কমই জড়িত থাকেন। এ অবস্থায় এ সফরে তারা কতটা প্রাসঙ্গিক, সেটিও প্রশ্নবিদ্ধ। ’

সমালোচনার মধ্যে এবং কঠোর ব্যবস্থা হিসেবে সরকার গত বছরের জুলাইয়ে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করে। তখন বলা হয়েছিল, শুধু জরুরি ও অনিবার্য পরিস্থিতিতে সফরের জন্য অর্থ ব্যয় করা যেতে পারে।

অর্থ মন্ত্রণালয় গত ১৯ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত কিছু বিধান শিথিল করেছে। তবে স্পষ্টভাবে বলা হয় যে পণ্য বা সেবা পরিদর্শনের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হলে ‘কারিগরি জ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের’ খরচ সরবরাহকারী বা ঠিকাদার বা পরামর্শদাতারা বহন করলেই যাওয়ার অনুমতি দেওয়া হবে।

বিদেশি অর্থায়নে বাস্তবায়ন করা ৫৮৫ কোটি ৮৮ লাখ টাকার ‘সড়ক অবকাঠামো নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য যন্ত্রপাতি ও যন্ত্রপাতি সংগ্রহ’ শীর্ষক প্রকল্পে মন্ত্রণালয় এই ৪ জনকে সফরের জন্য মনোনীত করেছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী সংবাদ মাধ্যমকে বলেন, ‘জাতীয় সংসদের স্পিকার এই সংসদ সদস্যকে সফরের অনুমোদন দিয়েছেন। ’ তিনি বলেন, ‘সংসদীয় কমিটির সভাপতি হিসেবে তিনি (মন্ত্রণালয়ের) কাজ পর্যবেক্ষণ করতেন এবং এবার তিনি তদারকি করতে এই সফর করবেন। ’

ব্যক্তিগত সহকারীর সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন সিনিয়র ব্যক্তি হিসেবে তার ব্যক্তিগত সহকারী তার সঙ্গে থাকবেন। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থাকায় এই সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu