1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বেলজিয়ামের বিচারমন্ত্রীকে অপহরণের পরিকল্পনা, গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ সময় দর্শন

বেলজিয়ামের বিচারমন্ত্রী ভিনসেন্ট ভ্যান কুইকেনবোর্নকে অপহরণের পরিকল্পনার দায়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে নেদারল্যান্ডের পুলিশ। এর আগে মন্ত্রীর বাড়ির সামনে

নেদারল্যন্ডের নম্বরপ্লেট লাগানো একটি গাড়ি আটক করা হয়। পরে গাড়ি থেকে কালাশনিকভ ও অন্যান্য আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।  খবর বিবিসির।

বেলজিয়াম গণমাধ্যম আরটিবিএফ দেয়া এক ভিডিও বার্তায় ভিনসেন্ট এ ঘটনায় ‌‘মাদক মাফিয়া’দের দায়ি করেছেন। ভিনসেন্ট বেলজিয়ামের বিচারমন্ত্রী ও কর্ট্রিজক শহরের মেয়র।

স্থানীয় এক অনুষ্ঠানে তিনি বলেন, বৃহস্পতিবার একজন ফেডারেল প্রসিকিউটর টেলিফোনে তাকে অপহরণের বিষয়ে সতর্ক করে। তিনি আরও বলেন, ‘আপাতত আমাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে এবং আগামী দিনে কিছু পরিকল্পিত কার্যক্রমে অংশ নিতে পারব না। ’

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু শনিবার এক টুইট বার্তায় বলেছেন, এ ঘটনা ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’। তিনি আরও বলেন, আমরা পরিস্কার করে বলতে চাই আমরা কাউকে ভয় পাই না।

এএফপিকে একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিচারমন্ত্রীর বাড়ির কাছে একটি গাড়িতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। বেলজিয়াম গণমাধ্যম ভিআরটি জানিয়েছে, গাড়িটিতে কালাশনিকভ, অন্যান্য আগ্নেয়াস্ত্র এবং দুই বোতল পেট্রোল ছিল।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu