1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীতে দুর্ঘটনা কবলিত সেই পরিবারের পাশে এমপি মহিব

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

পটুয়াখালীর কলাপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত ও গুরুতর আহত ৭ জনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব।

দুর্ঘটনার খবর পেয়ে রোববার, বিমানযোগে ঢাকা থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান তিনি। সেখানে গিয়ে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং নিহত ওই পরিবারকে নগদ ২৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন।

এসময় আহতদের চিকিৎসার ব্যয়ভারসহ তাদের পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন এই সংসদ সদস্য।এমপির সাথে হাসপাতালে যান তার সহধর্মিণী ও কলাপাড়ার উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা।

 

উল্লেখ্য, শনিবার দুপুরে উপজেলার বালীয়াতলী ইউপির মুসুল্লিয়াবাদ এলাকায় কুয়াকাটার বিকল্প সড়কে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় জিহাদ নামের এক শিশু। বিচ্ছিন্ন হয়ে যায় তার মায়ের দু’পা। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয় জিহাদের বড় বোন মীম আক্তার, ছোট ভাই জুনায়েদ (৬) ও দাদী জাহানারাসহ অটোরিকশার আরও ৭ জন যাত্রী।

পরে শনিবার গভীর রাতে বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে পা বিচ্ছিন্ন মুক্তা বেগমও মারা যায়। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu