1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ২ বান্ধবী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে দুই বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে ঈশ্বরদীর মুলাডুলি শেখপাড়া এলাকার একটি আখক্ষেতে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- ঈশ্বরদীর লক্ষীকোলা গ্রামের ২৫ বছর বয়সী আল আমিন, ৩৫ বছরের মহিদুল সরদার, নাটোরের বড়াইগ্রামের গোপালপুর গ্রামের আব্দুর রশীদ ও রাজাপুর গ্রামের জাবেদ আলী।

মামলার বরাত দিয়ে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, এক পোশাককর্মীর সঙ্গে আল আমিনের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে দেখা করার জন্য তাকে ঈশ্বরদীতে আসতে বলেন আল আমিন। ছেলেটির সঙ্গে দেখা করতে নিজের বান্ধবীকে নিয়ে শনিবার বিকেলে ঈশ্বরদীর দাশুড়িয়া যান ওই পোশাককর্মী। পরে রাত ৮টার পর তাদের নিয়ে আখক্ষেতে যান। সেখানে দুজনকেই ধর্ষণ করেন আল আমিন ও তার সহযোগীরা। স্থানীয়রা থানায় খবর দিলে রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগীদের উদ্ধার করে পুলিশ।

ওসি আরো জানান, ভুক্তভোগীদের দেওয়া তথ্যমতে রাতেই কুষ্টিয়া ও বড়াইগ্রাম এলাকায় অভিযান চালিয়ে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলার পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu