1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জ্বালানি তেলের দাম আরও কমল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে আরও কমেছে। ইউক্রেন-রাশিয়া সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম মাত্রাতিরিক্ত হারে বাড়তে থাকে। তবে গত কয়েক

সপ্তাহ ধরে জ্বালানির দাম নিম্নমুখী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেখা গেছে, ব্রেন্টক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট কমে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৬১ ডলারে, যা মোট দামের থেকে শূন্য দশমিক ৬৩ শতাংশ কমেছে। এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ব্যারেলপ্রতি শূন্য দশমিক ৬১ শতাংশ কমেছে। এক্ষেত্রে দাম কমে ব্যারেলপ্রতি মূল দাঁড়িয়েছে ৭৮ দশমিক ২৬ ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী সুদের হার বেড়েছে। এতে বৈশ্বিক মন্দার ঝুঁকিও বেড়েছে। এ কারণে তেলের চাহিদা কমেছে। এছাড়া অনেক দেশে ডলারের দাম বাড়ায় দেশগুলোর জ্বালানি ক্রয় ক্ষমতাও কমেছে। এর ফলে তেলের দাম মূলত কমছে।

এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সে সময় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, টানা কয়েকসপ্তাহ অপরিশোধিত তেলের উভয় বেঞ্চমার্কের দর পতনের ঘটনা ঘটল। এটি গত বছরের ডিসেম্বরের পর প্রথমবার ঘটেছে। এদিন গত ১০ জানুয়ারি থেকে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম সর্বনিম্ন এবং ব্রেন্ট তেলের দাম ১৪ জানুয়ারি থেকে সর্বনিম্ন ছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu