1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কলড্রপ হলে গ্রাহককে তিন গুণ সময় ফেরত দেবে অপারেটররা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

পহেলা অক্টোবর থেকে কলড্রপ হলেই গ্রাহককে তিন গুণ সময় ফেরত দেবে অপারেটররা। সোমবার বিকেলে এক সভায় এ কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

তিনি বলেন, কোয়ালিটি সার্ভিস না দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করতে দেয়া হবে না। বিটিআরসি তা হতে দেবে না।গ্রাহক অসন্তুষ্ট হলে ব্যবসা থাকে না। তাই গ্রাহক সন্তুষ্টি ধরে রাখতে সেবার মান বাড়াতে অপারেটররা প্রতিযোগিতা করুন।

 

মন্ত্রী বলেন, কল ড্রপের ক্ষতি পূরণে বিটিআরসির এই উদ্যোগ জনবান্ধব। এরফলে মোবাইল ফোন গ্রাহকরা উপকৃত হবেন। ক্ষতিপূরণ আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, মূল বিষয় হচ্ছে, আন ইন্টারেপ্টেড ফোন কলের সেবা পাওয়া।

মন্ত্রী আরও বলেন, ক্ষতিপূরণ দিতে বাধ্য করেছি কারণ তাতে করে অন্তত অপারেটররা তাদের কারিগরি সুবিধা বাড়াবে। সিম অপারেটররা তাদের গ্রাহকদের এতদিন অনেক ঠকিয়েছে। টাকার ক্ষতির চেয়ে এখানে মানসিক ক্ষতি বেশি হয়েছে। তাই আবারও অপারেটরদের বলছি, আপনারা সেবার মান বাড়ান। ক্ষতি পূরণের তাহলে আর দরকার পরবে না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu