1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইলিশে সয়লাব চাঁদপুরের বাজার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

ইলিশকে ঘিরে প্রায় একশ’ বছর আগে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে গড়ে ওঠে বিশাল হাট। সে হাট চাঁদপুর মাছঘাট হিসেবে পরিচিত। অবস্থিত চাঁদপুর বড় স্টেশনে। এই হাটে

গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতা-আড়তদার সবাই ব্যস্ত সময় পার করছেন।মানুষের এ কোলাহলময় হাটে কেনাবেচার বিচিত্র লীলা চলেছে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে তিল ধরার ঠাঁই নেই। কেউ ব্যস্ত মাছ ট্রাকে তোলায়, কেউ কেনায়, কেউবা বিক্রি নিয়ে ব্যস্ত।

 

দূর-দূরান্ত থেকে হাটে এসে ভিড় জমিয়েছে নানা পেশার মানুষ। আশপাশের জেলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অনেকেই এখানে এসেছেন। রাজধানী ঢাকা থেকে পরিবার, বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে চাঁদপুরের রূপালি ইলিশ খাওয়া আর ফেরার সময় সঙ্গে নিয়ে যাওয়া।

সুরিদ নামে এক ক্রেতা সংবাদ মাধ্যমকে জানান, তিনি ঢাকা থেকে পরিবার নিয়ে এসেছেন। অনেকদিন থেকে চাঁদপুরের ইলিশের গল্প শুনছেন। অবশেষে চলে আসেন এবং তার ভালো লাগে। তিনি এই বাজার থেকে ২১ হাজার টাকার ইলিশ কিনেছেন বলে জানান।

ইমরান নামে একজন ক্রেতা বলেন, ‌‘বিভিন্ন সাইজের মাছের দাম বিভিন্ন রকম। বড় সাইজের মাছ, অর্থাৎ দুই কেজির উপরের মাছ প্রতি কেজিতে ১৮০০ থেকে ২২০০ টাকার মধ্যে বিক্রি হয়। এক কেজি কিংবা দেড় কেজির ইলিশ ১৩০০ থেকে ১৫০০ টাকা কেজিতে বিক্রি হয়। আর ছোট সাইজের মাছের দাম আরও কম।

রফিকুল ইসলাম নামে এক আড়ৎদার বলেন, চলমান বাজারে মাছের দাম বেশিও না আবার কমও না। এক কেজি কিংবা ১২০০ গ্রাম মাছের দাম ছিল ১৬০০ থেকে ১৭০০ টাকা। এখন দাম চলছে ১৩০০ থেকে সাড়ে ১৩শ’ টাকা। আর চাঁদপুরের আসল ইলিশ ২ কেজির টা হলে কেজি প্রতি ১৮শ’ থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu