1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অতিরিক্ত ভিড়ের কারণে নৌকাটি ডুবে যায়: রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

আইনশৃঙ্খলা বাহিনীর কথা না শুনে অতিরিক্ত মানুষের ভিড়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায় বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রোববার পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়ায় নৌকাডুবির ওই ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন এখনো অন্তত ৩৭ জন।

মন্ত্রী বলেন, ‌‘একসঙ্গে এতজন নারী-পুরুষের নৌকায় ওঠার কথা নয়। ভিড় করে এভাবে নৌকায় ওঠায় এ দুর্ঘটনা ঘটেছে। ’

তিনি বলেন, ‘এখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম প্রস্তুত ছিল। কিন্তু মানুষ তাদের কথা শোনেনি। তারা ভিড় কর নৌকায় ওঠে। এ কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। ’

মন্ত্রী বলেন, ‘এ ঘটনার জন্য কেউ দায়ি কি না বা কারও কোনো গাফিলতি আছে কি না তা খুঁজে বের করতে ইতোমধ্যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি রিপোর্ট না দেওয়া পর্যন্ত আমরা এ ঘটনার সঠিক কারণটা বলতে পারছি না। ’

এদিকে সোমবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করেছেন উদ্ধারকর্মীরা।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকায় আউলিয়াঘাট থেকে পূজা দেখতে করতোয়া নদী পার হচ্ছিলেন মারেয়া ইউনিয়নের ৬০-৭০ জন। মাত্র ২০-২৫ গজ এগোতেই নৌকাটি উল্টে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন…

পঞ্চগড়ে নৌকাডুবি: আরও ৩ জনের মরদেহ উদ্ধার

মৃত অবস্থায়ও ছেলেকে বুকে জড়িয়ে ছিলেন মা

পঞ্চগড়ে নৌকা ডুবিতে নিহতদের পরিচয় জানা গেলো

পঞ্চগড়ে করতোয়া নদীতে যেভাবে ডুবে গেল নৌকাটি (ভিডিও)

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবি: নিহত ২৫, নিখোঁজ অন্তত ২০

নিহতদের পরিবারকে দেয়া হবে ২০ হাজার টাকা

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu