সোমালিয়ায় রাজধানী মোগাদিশুর কাছে একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় একজন সেনা নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ছয়জন বলে জানিয়েছেন, ঘাঁটির কর্মকর্তা ক্যাপ্টেন আদেন ওমর।
ক্যাপ্টেন আদেন ওমর বলেন, ‘বোমারু সৈনিকের ছদ্মবেশ ধারণ করে অন্যদের সাথে সামরিক ঘাঁটিতে প্রবেশ করে। পরে বিস্ফোরকটি বিস্ফোরণের আগে বোমারু সামরিক সদ্যদের সাথে যোগ দেয়।পরে বোমা বিস্ফোরিত হলে আমরা একজন সৈন্যকে হারিয়েছি। আরও কয়েকজন আহত হয়েছেন। বোমারু একটি চেকপয়েন্টে এসে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। ’
মোগাদিশুর মদিনা হাসপাতালের একজন নার্স জানিয়েছেন, তারা একজন মৃত সৈনিক এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছেন।
কারা এই হামলার জন্য দায়ী তা তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি কোনো সশস্ত্র গোষ্ঠী। তবে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব প্রায়ই বোমা হামলা ও বন্দুক হামলা চালায় সোমালিয়ায়।
এর আগে গত মাসে আল-শাবাব যোদ্ধারা মোগাদিশুতে হায়াত হোটেলে হামলা চালিয়ে ২০ জনেরও বেশি লোক নিহত করে। তখন সরকারী সৈন্যরা অবরোধ এবং মুক্ত জিম্মিদের ছাড়িয়ে আনতে চাইলে সশস্ত্র গোষ্ঠীর সাথে ৩০ ঘণ্টা যুদ্ধ করতে হয়।