সিরিয়ার উপকূলে অভিবাসী ও শরণার্থী বহনকারী নৌকা ডুবিতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৯৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ২০ জনকে জীবিত উদ্ধার করে সিরিয়ার কোস্টগার্ড। খবর রয়টার্সের।
নৌকাটি লেবানন থেকে অভীবাসন প্রত্যাশীদের নিয়ে ইউরোপে উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো। এটি লেবাননের সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা। দেশটির অর্থনৈতিক দুরবস্থার ফলে অনেকে ইউরোপে পাড়ি জমাতে চেষ্টা করছে। জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্রে নৌকায় গাদাগাদি করে ইউরোপে পাড়ি জমাতে চেষ্টা করে।
বৃহস্পতিবার বিকেলে সিরিয়ার বন্দর নগরী টারতুসের উপকূলে মৃতদেহ খুঁজে পেতে শুরু করেছে সিরিয়ার কর্তৃপক্ষ।
উল্লেখ্য, লেবানন থেকে অভিবাসী ও শরণার্থীদের বোঝাই একটি নৌকা সমুদ্রপথে ইউরোপে যাচ্ছিল। সাগর উত্তাল ও তীব্র বাতাসের কারণে সিরিয়ার উপকূলে নৌকাটি ডুবে যায়। বৃহস্পতিবার দুর্ঘটনার সময় লেবানিজ, সিরিয়ান এবং ফিলিস্তিনি নারী ও শিশুসহ ১২০-১৫০ জনের মত অভিবাসী ছিল বলে ধারণা করা হচ্ছে।