1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মেয়েটির বয়স ছিল ১২ আর আমার ৩০’ বাইডেনের বক্তব্যে তোলপাড়

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ সময় দর্শন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি মেয়েকে নিয়ে করা মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বৃহত্তম

শিক্ষক ইউনিয়ন ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশনে শুক্রবার বক্তৃতা দিচ্ছিলেন বাইডেন। এ সময় ভিড়ের মধ্যে এক নারীকে দেখে বক্তব্য থামিয়ে দেন তিনি। বাইডেনকে দেখে

মনে হয় তিনি ওই নারীকে চিনতে পেরেছেন।

বাইডেনের পরের কথায় অবশ্য ওই নারীকে চিনতে পারার প্রমাণও মেলে। প্রসঙ্গ থেকে সরে এসে তিনি বলেন, ‘অনেক দিন আগের কথা। তার (মেয়েটির) ছিল ১২ বছর আর আমার ৩০ বছর। এই নারী আমাকে অনেক ভয়ংকর কাজ করতে সাহায্য করেছে। ’

কোন বিষয়ে উল্লেখ করেছেন তা বলেননি বাইডেন। অবশ্য বাইডেনের ওই কথা শুনে উপস্থিতরা হেসে উঠেন বলে নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইডেনের এই মন্তব্য ব্যাপক সাড়া ফেলেছে।  বেশ কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারী তার মন্তব্যকে বিরক্তিকর বলে মনে করেছেন। যদিও কিছু ব্যবহারকারী তাকে ‘অদ্ভূত’ বলে অভিহিত করেছেন। বাকিরা ভেবেই কূল পাচ্ছেন না যে বাইডেন আসলে কী বোঝাতে চেয়েছিলেন।

অবশ্য মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের খাপছাড়া আচরণ এই প্রথম নয়। বুধবার নিউইয়র্কে গ্লোবাল ফান্ডের সপ্তম রিপ্লেনিশমেন্ট সম্মেলনে বক্তব্য শেষ করে মঞ্চেই পথ ভুল করে বসেন বাইডেন।

এর আগে চলতি বছরের এপ্রিলে এক ভিডিওতে দেখা গেছে, বক্তব্য শেষে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছিলেন বাইডেন। কিন্তু তার সামনে কেউই ছিল না।

চলতি বছরের জুলাইতে ন্যাটো সম্মেলনেও এক কেলেঙ্কারি ঘটান বাইডেন। রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদান নিয়ে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে কথা বলতে গিয়ে সুইডেনের বদলে ভুলে সুইটজারল্যান্ড বলে ফেলেন বাইডেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu