1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফরিদপুর থেকে মরিয়ম মান্নানের মা জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

খুলনার মহেশ্বরপাশা থেকে নিখোঁজ হওয়া মরিয়ম মান্নানের মা রহিমা খাতুনকে ফরিদপুরের বোয়ালমারি থেকে  জীবিত উদ্ধার করেছে পুলিশ।  গোপন সংবাদের ভিত্তিতে তাকে শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে বোয়ালমারির একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে রহিমা ওই বাড়িতে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে মাকে খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে স্ট্যাটাস দেন মেয়ে মরিয়ম মান্নান।

ওই বাড়ি থেকে আরও দুজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন নারী। রাতেই তাদের নিয়ে খুলনার উদ্দেশে রওয়ানা হয়েছে দৌলতপুর থানা-পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তবে এ বিষয়ে রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

জানা যায়, ২৭ আগস্ট রাতে খুলনা মহেশ্বরপাশার নিজ বাড়ি থেকে পানি আনতে গিয়ে নিখোঁজ হন রহিমা বেগম। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়। তখন পুলিশ ও র‌্যাব ছয়জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। ১৭ সেপ্টেম্বর মামলাটির তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এদিকে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রহিমা বেগমের মেয়েরা ময়মনসিংহের ফুলপুরে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক নারীর লাশ ‘নিজেদের মায়ের লাশ’ দাবি করলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। উদ্ধার হওয়া মরদেহের পরনের কাপড় দেখে প্রাথমিকভাবে নিজের মায়ের লাশ বলে জানান রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্নান।

তবে ময়মনসিংহের ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন উদ্ধার হওয়া নারীর লাশ অর্ধগলিত ছিল দাবি করে লাশের ডিএনএ টেস্ট করার প্রক্রিয়া শুরু করেন।

এমন পরিস্থিতিতে শনিবার রাত পৌনে ১১টার দিকে দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের বোয়ালমারিতে রহিমা বেগমকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তিনি স্বেচ্ছায় ওই বাড়িতে এতদিন লুকিয়ে ছিলেন বলে পুলিশকে জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu