1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৫

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৭ সময় দর্শন

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বুক্কুয়ুমের রুয়ান জেমা শহরের জুমুআত কেন্দ্রীয় মসজিদে গত শুক্রবার জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে। শনিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয়দের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

আমিমু মুস্তাফা নামে এক স্থানীয় ব্যক্তি জানান, ‘সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মোটরবাইকে এসে বন্দুক নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করে এবং বিক্ষিপ্তভাবে আমাদের গুলি করতে শুরু করে’।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা জানান, দুপুর ২টার দিকে হামলার ঘটনা ঘটে। আরও অনেকে আহত হয়েছেন এ হামলায়।

জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র এ বিষয়ে কোনো তথ্য দিতে নারাজ। রয়টার্সের তরফে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি রাজ্য পুলিশ। তবে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত ভারী অস্ত্রধারীরা গত দুই বছরে উত্তর-পশ্চিম নাইজেরিয়া জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হাজার হাজার মানুষকে অপহরণ করেছে তারা। শত শত
মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

২০১২ ও ২০১৩ সালের পর থেকে আফ্রিকার বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো। এরপর থেকেই সেখানকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। গ্রামগুলোতে অভিযান চালিয়ে অপহরণ, গরু চুরি ও ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। তাছাড়া প্রায়ই সেনাদের সঙ্গে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হচ্ছে সাধারণ মানুষ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu