1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদকে আ.লীগ থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবনকে পিটিয়ে হত্যার অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে (২৪ সেপ্টেম্বর) তাঁকে বহিষ্কার করা হয়।

নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের সই করা একটি চিঠিতে উপজেলা চেয়ারম্যান আসাদকে দল থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়। পরে সেই চিঠি তাঁকে পাঠানো হয়।

চিঠির অনুলিপি কেন্দ্রীয় আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়। এর আগে সকালে জীবনের জানাজায় উপস্থিত হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান উপজেলা আওয়ামী লীগকে আসাদকে দল থেকে বহিষ্কারের নির্দেশনা দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত ১৯ সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা জীবন ও তাঁর বাবাকে পিটিয়ে আহত করেন আসাদ। আহত অবস্থায় শুক্রবার দুপুরে মৃত্যু হয় জীবনের।

এ বিষয়ে জানতে নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

জানা গেছে, তিনি গ্রেপ্তারের ভয়ে পলাতক রয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu