1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জনগণের অধিকার প্রতিষ্ঠা আন্দোলনকে স্তব্ধ করা যাবে না -বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেছেন, হামলা ও গুলি করে জনগণের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।

শনিবার বিকেলে মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে যুবদলনেতা শহিদুল ইসলাম শাওনকে হত্যার প্রতিবাদে জামালপুরে জেলা যুবদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের দয়াময়ী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সামনে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে শাহ্ ওয়ারেছ আলী মামুন আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি তার লক্ষ্যে যতদিন পর্যন্ত না পৌঁছাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। তিনি আরও বলেন, বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে পুলিশ বাহিনীকে নেলিয়ে দিয়েছে। পুলিশ বাহিনী আজ আওয়ামী লীগের দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। মুন্সিগঞ্জে শাওন হত্যা বৃথা যেতে পারেনা উল্লেখ করে ওয়ারেছ আলী মামুন বলেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আগামী দিনে শাওন হত্যার প্রতিবাদে যুবদল নেতাকর্মীদের শপথ গ্রহণ করার আহবান জানান তিনি।

জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মামুনুর রশিদ বাবু ও আলম হোসেন প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপিসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu