1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চুয়াডাঙ্গায় রেললাইন থেকে হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইনের উপর থেকে এক যুবকের হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রবিবার বেলা ১০টার দিকে উপজেলার রেলজগন্নাথপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম সানারুল ইসলাম ওরফে সুজন (২৪)। সে একই উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের আব্দুল আলিম ওরফে ঝড় মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার সকালে রেললাইনের উপর মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের ডান হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ভোররাতে আসা খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে ওই যুবক। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu