1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইসরায়েল অস্ত্র না দেয়ায় ‘হতাশ’ জেলেনস্কি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮ সময় দর্শন

রাশিয়ার আক্রমণ প্রতিরোধে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র-বিরোধী সিস্টেম (আয়রন ডোম) না দেয়ায় হতাশা প্রকাশ করেছেন জেলেনস্কি। শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে হতাশা প্রকাশ করেন তিনি। খবর এবিসির।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলকে অস্ত্র সরবরাহের জন্য অনুরোধ করে আসছেন জেলেনস্কি।ইউক্রেনের আকাশসীমা রক্ষায় ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমের কথা উল্লেখ করেন তিনি। আয়রন ডোম বিশ্বের একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ ব্যবস্থা বিশেষভাবে স্বল্পপাল্লার (শর্ট রেঞ্জ) হামলার বিরুদ্ধে কাজ করে থাকে।

 

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‌’আমি জানি না ইসরায়েলের কি হয়েছে। আমি সত্যি বলছি, আমি হতবাক। কারণ, আমি বুঝতে পারছি না কেন তারা আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারছে না। ‘

বুধবার ফরাসি সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব মন্তব্য করেন। শনিবার তার অফিস সাক্ষাৎকারের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

এর আগে মার্চে অস্ত্র প্রেরণে অনিচ্ছার জন্য ইসরায়েলকে নিন্দা করেন। ইসরায়েল ইউক্রেনকে সাহায্য করার কোন প্রতিশ্রুতি দেয়নি। এর আগে দেশটি বলেছিল, ইউক্রেনকে যতটা সম্ভব সাহায্য করবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu