1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইডেন ছাত্রলীগের সভাপতি ও সা.সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

২৪ ঘন্টার মধ্যে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ না করলে গণহারে সংগঠনটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে ইডেন কলেজ ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। সেইসঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছেন তারা।

এর আগে ঘটনা তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করলেও সেটি প্রত্যাখান করেছে ছাত্রলীগের এই অংশ। রাতে ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধরের অভিযোগের পর থেকে উত্তপ্তকর পরিস্থিতি বিরাজ করছে ইডেন ক্যাম্পাসে।

শনিবার রাতে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর করে হল থেকে বের করে দেয়া হয়। পর থেকেই শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীবাসটির সব শিক্ষার্থীকে বদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ অভিযোগের বিষয়ে জান্নাতুল ফেরদৌসে পক্ষে অনুসারীদের জিজ্ঞেস করলে তাদের দাবি এই ছাত্রীবাসের শিক্ষার্থীরাই সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গে নিয়ে গত রাতে জান্নাতুল ফেরদৌসকে মারধর করেছে। তাদের দাবি, নিজস্ব বলয় তৈরি করে হেন অপকর্ম নেই যা ক্যাম্পাসে করছে না সভাপতি-সাধারণ সাম্পাদকের অনুসারী এই দলটি।

এদিকে ইডেন কলেজে সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী।  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ইডেন কলেজের দুই নিরাপত্তরক্ষী চড়াও হন সাংবাদিকদের ওপর। এ সময় তাদের বলতে শোনা যায়, ‘বাইর হইয়া যান ….. আমাদের উপরের অর্ডার। ’ সংবাদকর্মীদের জোরপূর্বক বের করে দেয়ার চেষ্টা করেন তারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu