1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউক্রেনে তিন শতাধিক বিদেশি যোদ্ধা হত্যার দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হয়ে যুদ্ধ করা তিন শতাধিক বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শনিবার (১৪ সেপ্টেম্বর) এ দাবি করা হয়। খবর আরটি

প্রতিবেদনে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমটি জানায়, দক্ষিণ ইউক্রেনের নিকোলায়েভ অঞ্চলে কিয়েভের হয়ে যুদ্ধ করা ৩০০-এর অধিক বেশি বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লে. জেনারেল ইগোর কোনাশেনকোভ বলেন, ‘নিকোলায়েভ অঞ্চলের কালিনোভকায় ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের তিন শতাধিক ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছেন। ’

আরটি বলছে, ইউক্রেনের পক্ষে লড়াই করতে গিয়ে বিপুল সংখ্যক বিদেশি যোদ্ধার প্রাণ গেছে জানা গেছে। এই সপ্তাহের শুরুতে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু দাবি করেছিলেন, রুশ বাহিনী এবং দনবাস প্রজাতন্ত্রের মিলিশিয়ারা দুই হাজারের বেশি বিদেশি ভাড়াটে সৈন্যদের নির্মূল করেছে।

সের্গেই শোইগুয়ের তথ্য মতে, চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত প্রায় এক হাজার বিদেশি সৈন্য ইউক্রেনের সামরিক বাহিনীতে কর্মরত ছিল। যেখানে গত এপ্রিলে ছিল প্রায় তিন হাজার।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। এরপরেই দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে কিয়েভকে সমর্থন করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। কিয়েভকে অস্ত্র দিয়ে সহায়তা দিয়ে তারা। তবে এ নিয়ে তাদের সতর্ক করেছে রুশ কর্তৃপক্ষ। পশ্চিমাদের অস্ত্র যুদ্ধকে আরও বাড়িয়ে তুলবে বলে হুঁশিয়ারি করেছে পুতিন প্রশাসন। হুঁশিয়ারির পরেও কিয়েভকে সহযোগিতা করে আসছে পশ্চিমারা।

এ দিকে গত শুক্রবার রুশ বাহিনীর হামলায় ৫০ জনের হতাহতের কথা স্বীকার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি অবশ্য দাবি করেছেন, রাশিয়ার হতাহতের সংখ্যা কয়েকগুণ বেশি হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu