1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আগামী ৩ মৌসুম বিপিএলে দেখা যাবে যে ৭ ফ্র্যাঞ্চাইজিকে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৫ সময় দর্শন

নতুন আঙ্গিকে আগামী তিন মৌসুমের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ৭টি ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার এক বিজ্ঞপ্তি দিয়ে প্রতিষ্ঠানগুলার নাম ঘোষণা করেছে বিসিবি।

আগে থেকেই গুঞ্জন ছিল বিপিএলের অন্যতম দুই ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানসের মালিকানা নিয়ে। শেষ পর্যন্ত দল নেয়নি আগের আসরগুলোতে মালিকানা কেনা ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানস।বেক্সিমকোর বদলে ঢাকার মালিকানা পেয়েছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। খুলনার মালিকানায় থাকছে মাইন্ডট্রি লিমিটেড। ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেডের মালিকানায় থাকছে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটিই।

 

রংপুরের মালিকানা থাকছে বসুন্ধরা গ্রুপের অধীনেই। তবে নামে এসেছে পরিবর্তন। রংপুর রাইডার্সের পরিবর্তে টগি স্পোর্টস লিমিটেড নামে আসছে ফ্র্যাঞ্চাইজিটি। চট্টগ্রামের দলের মালিকানায় আছে ডেলটা স্পোর্টস লিমিটেড। সিলেটের দায়িত্বে থাকছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড।

থাকা না থাকা নিয়ে শঙ্কা কাটিয়ে অবশেষে বিপিএলে থাকছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। কুমিল্লা লিজেন্ডস লিমিটেড হয়ে আগামী তিন বিপিএলে মাঠে দেখা যাবে তাদের।

বিপিএলের আগামী আসর শুরু হওয়ার কথা ২০২৩ সালের ৩ জানুয়ারি। পরের দুই আসরেও মালিকানায় থাকবে এই প্রতিষ্ঠানগুলো।

একনজরে বিপিএলের মালিকানা পেয়েছে প্রতিষ্ঠান-
ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল), মাইন্ডট্রি লিমিটেড (খুলনা), প্রগতি গ্রীন অটো রাইস মিল লিমিটেড (ঢাকা), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট), টগি স্পোর্টস লিমিটেড, বসুন্ধরা গ্রুপ (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম), কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu