1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পারমাণবিক ব্যবহারের হুমকি : আগাম প্রস্তুতি পোল্যান্ডের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের কয়েকটি অঞ্চল রাশিয়ায় যুক্ত করার কার্যক্রম শুরু করেছে ক্রেমলিন। একই সঙ্গে  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, রাশিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ভান্ডারে থাকা যে কোনো অস্ত্র (পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত) ব্যবহার করবে রুশ সেনারা।

এ ছাড়া বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে, যেকোনো সময় জাপোরিজ্জা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এমন পরিস্থিতিতে ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ড পারমাণবিক হামলার ও দুর্ঘটনার বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নেয়া শুরু করেছে।

পোল্যান্ডের স্থানীয় কর্মকর্তাদের বরাতে রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, একটি সম্ভাব্য পারমাণবিক ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

পোল্যান্ডের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট স্টাফের (ওএসকেকেও) প্রধান মারেক প্লেসনিয়ার শুক্রবার এক স্থানীয় পত্রিকাকে বলেছেন, পোলিশ শিক্ষকদের জরুরি পরিস্থিতিতে তেজস্ক্রিয়তা থেকে রক্ষা পেতে জরুরি পরিস্থিতিতে বিকিরণ প্রতিরোধী পটাশিয়াম আয়োডাইট ট্যাবলেট ছাত্রদের হাতে তুলে দিতে বলা হয়েছে। সতর্কতা জারির সঙ্গে সঙ্গে ৬ ঘণ্টার মধ্যে যাতে ট্যাবলেট বিতরণ সম্ভব হয়, সেই প্রস্তুতি নেয়া হচ্ছে।

ওয়ারশ সিটি হলের মুখপাত্র জ্যাকুব লেদুচোস্কি বলেছেন, বর্তমানে বিকিরণের ঘটনার ঝুঁকি যদিও খুব কম, এর পরও কর্তৃপক্ষ সম্ভাব্য পারমাণবিক হুমকির প্রস্তুতি নিচ্ছে।

পোলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, এর আগে ইউক্রেনের জাপোরিজ্জায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে লড়াইয়ের সময়েও আঞ্চলিক ফায়ার সার্ভিস বিভাগে পটাশিয়াম আয়োডাইট ট্যাবলেট পাঠানো হয়েছিল।

ফেব্রুয়ারির শেষের দিকে মস্কো সামরিক অভিযান শুরু করার পরপরই রাশিয়ার সেনারা ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে। মস্কো ও কিয়েভ তখন থেকে একে অপরের ওপর পারমাণবিক কেন্দ্রে গোলাবর্ষণের অভিযোগ এনেছিল।

এ ছাড়া ইউক্রেনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে পারমাণবিক যুদ্ধকে বাস্তব বলছেন ইউএস স্ট্রাটেজিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল চার্লস রিচার্ড।

বুধবার মেরিল্যান্ডে আয়োজিত এক কনফারেন্সে তিনি বলেন, স্নায়ুযুদ্ধের পর এই প্রথমবারের মতো সমকক্ষ প্রতিপক্ষের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা মোকাবিলা করছে যুক্তরাষ্ট্র।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu