1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পদ্মায় জেলেদের জালে ৩৮ কেজি ওজনের বাঘাইর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ৩৮ কেজি ওজনের বিশাল আকারের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে।  মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ৩শ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ছয় নম্বর ফেরি ঘাটের অদূরে আক্কাস হালদারের বড় ফাসন জালে মাছটি ধরা পড়ে।

বাঘাইরটি নিলামে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ কিনে নেন।

পরে বাঘাইরটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

 

বাঘাইরটি ফেরিঘাট এলাকায় আড়তদার বাবু সরদারের ঘরে নিয়ে এলে বিশাল আকারের ওই মাছটিকে এক নজর দেখতে অনেকেই ভিড় করেন। এ সময় মোবাইল ফোনে অনেকে মাছের ছবি তোলেন।

দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাজাহান জানান, ৩৮ কেজি ওজনের বাঘাইরটি বিভিন্ন জায়গায় মোবাইলফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করেছি। রাজবাড়ীর পদ্মা নদীতে মাঝেমধ্যেই জেলেদের জালে বড় বড় রুই, কাতল, মৃগেল, বোয়াল, পাঙ্গাস, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu